NABO NEWS24
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ

ঈদে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপি কমিশনার

লেখক: নব নিউজ ডেক্স

ঈদযাত্রায় যানজট নিরসনে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার মো. সরওয়ার এই ঘোষণা দেন।

কমিশনার জানান, যাত্রীসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনালগুলোতে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, রাস্তায় কোনো লক্কড়-ঝক্কর বাস নামতে দেওয়া হবে না।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব এবং সাদা পোশাকের পুলিশও নজরদারিতে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/14/newsid-3493/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ