NABO NEWS24
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ

ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সারা দেশের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় সারা দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, পাইলট প্রকল্পের অধীনে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। এছাড়া মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার জন্য প্রতিটি উপাসনালয়ে মাসিক ৮ হাজার টাকা করে বরাদ্দ থাকবে, যা সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত অনুপাতে ভাগ করা হবে।

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার তথ্য অনুযায়ী, মূল সম্মানীর পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতেও বিশেষ বোনাসের ব্যবস্থা রাখা হয়েছে। তবে যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অথবা দেশি-বিদেশি সংস্থার নিয়মিত অনুদান পায়, সেগুলো এই সুবিধার আওতাভুক্ত হবে না।

প্রাথমিক পর্যায়ে চলতি অর্থবছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত প্রায় ২৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপাসনালয়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এবং সম্মানী প্রদানের পুরো প্রক্রিয়াটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হবে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতি অর্থবছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/14/newsid-3489/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ