NABO NEWS24
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ণ

মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

লেখক: নব নিউজ ডেক্স

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ১১ মার্চ ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট। নির্বাচনের আগে ও পরে চাঁদাবাজির অভিযোগসহ নানা বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। সেই তিক্ততা সত্ত্বেও মির্জা আব্বাসের অসুস্থতার খবরে তার জন্য দোয়া চেয়ে নাসীরুদ্দীনের এই ফেসবুক পোস্টটি নজর কেড়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/03/13/newsid-3481/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ