NABO NEWS24
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ণ

ইসরাইলের উত্তরাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮

লেখক: নব নিউজ ডেক্স

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরাইলের উত্তরাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি ভবনে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এর ফলে সেখানে আগুন ধরে যায় এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ওই এলাকায় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ও দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারী স্প্লিন্টারের আঘাতে এবং ১৭ বছর বয়সী এক কিশোরী কাঁচের আঘাতে জখম হয়েছেন, তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পরপরই তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর আগেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায় যে তারা ইসরাইল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময়ে দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/13/newsid-3480/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ