NABO NEWS24
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

‘ধুরন্ধর ২’ সিনেমার লভ্যাংশের দাবি পাকিস্তানি নাগরিকদের

লেখক: নব নিউজ ডেক্স

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর ঝড় অব্যাহত। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী আয়ের নিরিখে হাজার কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি।

সিনেবাণিজ্য বিশেষজ্ঞ সংস্থা স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, শনিবার (২৮ মার্চ) পর্যন্ত ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭৭৮.৭৭ কোটি রুপি। বিশ্বজুড়ে মোট আয় হয়েছে ১,২২৬ কোটি রুপি।

এদিকে সিনেমার ব্যাপক সাফল্যের মাঝে এক অদ্ভুত দাবি উঠেছে পাকিস্তানের লিয়ারি শহরের বাসিন্দাদের কাছ থেকে। তারা সিনেমার লভ্যাংশের একটি বড় অংশ দাবি করছেন। স্থানীয়দের যুক্তি, সিনেমার গল্প ও চিত্রনাট্য যে শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং যে শহরের পরিস্থিতি সিনেমাকে অনুপ্রাণিত করেছে, সেই লিয়ারিরও এই সাফল্যের অংশীদার হওয়া উচিত।

সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া এক ভিডিওতে লিয়ারির বাসিন্দারা বলেন, “সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম ও পরিস্থিতিই রয়েছে। হাজার কোটি টাকা আয় হলে অন্তত পাঁচশ কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। এই টাকায় রাস্তাঘাট ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়।”

আরেক বাসিন্দা বলেন, “কমপক্ষে ৭০-৮০ শতাংশ আয় লিয়ারিকে দেওয়া উচিত।” অনেকেই আশা প্রকাশ করেছেন যে, সিনেমার আয় থেকে লিয়ারির উন্নয়ন হবে এবং রাস্তাঘাটের অবস্থার উন্নতি ঘটবে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি বিশ্বজুড়ে ১,৩০০ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার অন্যতম সফল স্পাই থ্রিলার হয়ে উঠেছিল। দ্বিতীয় কিস্তিও সেই ধারাবাহিকতা বজায় রেখে বক্স অফিসে রেকর্ড গড়ে চলেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/03/29/newsid-3463/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ