স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরশু দিন (৩০ মার্চ) প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায়, এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/03/28/newsid-3431/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ