NABO NEWS24
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ণ

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী

লেখক: নব নিউজ ডেক্স

বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী নিজেই তার অসুস্থতার কথা প্রকাশ্যে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্যানসারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি হাসপাতালের কয়েকটি ছবি শেয়ার করে একটি দীর্ঘ আবেগঘন বিবৃতি দিয়েছেন রাজশ্রী। ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মনে আছে, যেদিন প্রথম জানতে পারি যে আমার স্তন ক্যানসার হয়েছে, সেদিন আমি একা ছিলাম। হাসপাতালের বাইরে একা কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি আর শক্ত থাকতে পারিনি।”

তিনি আরও জানান, এখনও অনেকে তাঁকে প্রশ্ন করেন, “তুমি এত সুস্থ-সবল, তবুও তোমার এমন হলো কেন?” এই প্রশ্নের কোনো উত্তর নেই রাজশ্রীর কাছে।“ এই যন্ত্রণা শুধু শারীরিক নয়, মানসিক ও আবেগেরও। অনেক সময় এই যন্ত্রণা সহ্য করা যায় না। আমি প্রায়ই একা কান্নায় ভেঙে পড়তাম। কখনো বন্ধুদের সামনেও কেঁদে ফেলতাম। কিন্তু আমার বন্ধুরা প্রতি পদে আমার পাশে ছিল,” বলেছেন রাজশ্রী।

তিনি জানান, প্রতিদিন ঘুম থেকে উঠে তিনি প্রার্থনা করতেন যেন হাল ছেড়ে না দেন এবং লড়াই চালিয়ে যাওয়ার মতো শক্তি যেন তাঁর মধ্যে থাকে। অস্ত্রোপচারের পর রাজশ্রী এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেছেন, এই কঠিন সময় তাঁকে জীবনকে নতুন করে দেখতে শিখিয়েছে।

রাজশ্রী দেশপান্ডে ‘স্যাক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/03/28/newsid-3424/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ