NABO NEWS24
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ন্যাটোর পাশে থাকবে না: ট্রাম্প

লেখক: নব নিউজ ডেক্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা পাশে দাঁড়ায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক বিনিয়োগ ফোরামে বক্তৃতাকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আলোচনা করেনি ওয়াশিংটন। হামলার পর ন্যাটোর অনেক সদস্যই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

তিনি বলেন, “আমরা সবসময় তাদের (ন্যাটো) পাশে ছিলাম। কিন্তু এখন তাদের আচরণ দেখে মনে হয়, আমাদের আর তাদের পাশে থাকার দরকার নেই। তাই না?”ট্রাম্প আরও বলেন, “যদি তারা আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।”

সূত্র: দ্য গার্ডিয়ান

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/28/newsid-3409/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ