পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফেরিটি ঘাটে অবস্থান করার সময় তার সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া বের হওয়া অস্বাভাবিক কিছু নয়। তিনি নিশ্চিত করেন যে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/03/27/newsid-3401/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ