NABO NEWS24
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ

ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ

লেখক: নব নিউজ ডেক্স

ভিয়েতনামের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হামজা চৌধুরীসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে খেলতে নামা বাংলাদেশ দল এই ম্যাচে একটি গোলও করতে পারেনি। প্রথমার্ধেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তিন গোল করে নেয় স্বাগতিক ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল শোধের চেষ্টা করলেও কোনো সাফল্য পায়নি, তবে আর কোনো গোলও হজম করেনি।

খেলার মাত্র ৮ম মিনিটে সেট পিস থেকে গোলের দেখা পায় ভিয়েতনাম। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান তুয়ান হাই। ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে ৩৮তম মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। এনগুয়েইন হাই লং বক্সের ভেতরে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন।

বিরতির পর ফিরে সাত মিনিটের মাথায় রাফায়েলসন শ্রাবণকে একা পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের এক খেলোয়াড় পেছন থেকে ফিরে এসে বল ঠেকিয়ে কর্নারের ব্যবস্থা করেন। ৬০তম মিনিটে বাংলাদেশ প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয়। বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমনের শট স্বাগতিক ডিফেন্ডাররা ব্লক করে দেন। ৬৯তম মিনিটে হামজা চৌধুরীর একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং, কিন্তু বল বারে লেগে ফিরে যায়।

কয়েক সেকেন্ড পর একই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন। এই ম্যাচের চার দিন পর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/03/26/newsid-3386/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ