NABO NEWS24
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ণ

ওসমান হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান এই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্বের সমর্থন কামনা করেন। তিনি একে বাংলাদেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে অভিহিত করেন।

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তাদের এই মহান আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর পর আমরা স্বাধীনতা দিবসের মার্চ কুচকাওয়াজে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। বেশ কয়েক বছর এটি বন্ধ ছিল। আশা করি, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় শহীদদের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা গণতান্ত্রিক চর্চা নতুন করে শুরু করছি। এই চর্চা অব্যাহত থাকবে এবং সব ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা চলমান রাখব।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/26/newsid-3375/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ