NABO NEWS24
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ণ

পদ্মা নদীতে বাস পড়ে ২৩ জনের মৃত্যু, চালক আরমানের লাশ উদ্ধার

লেখক: নব নিউজ ডেক্স

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় বাসচালক আরমান খানের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আরমান খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে। আরমানের ফুফাতো ভাই জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে গুজব ছড়িয়েছেন যে, বাসচালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গেলে হেল্পার বাস চালাচ্ছিলেন। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাসটি আরমানই চালাচ্ছিলেন। তিনি বলেন, “যদি আরমান নেমে যেতেন, তাহলে তার লাশই বা কেন পাওয়া গেল?”

নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের একজন স্টাফ জানান, মঙ্গলবারের এ দুর্ঘটনায় বাসটি আরমান খানই চালাচ্ছিলেন। তার পেশাদার ড্রাইভিং লাইসেন্সও ছিল।এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছেন বলে জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫টি লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি লাশ হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাসটি নদীর ৮০ থেকে ৯০ ফুট গভীরে তলিয়ে যায়। একপর্যায়ে বাসটি পন্টুনের নিচে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ ধীরে ধীরে বাসটি ওপরে তুলে আনে।বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে ১১ জনের মতো যাত্রী বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/03/26/newsid-3370/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ