NABO NEWS24
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

লেখক: নব নিউজ ডেক্স

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা এবং আহতদের সুচিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বুধবার (২৫ মার্চ) রাতে দৌলতদিয়া ঘাটে উদ্ধার অভিযান চলাকালীন প্রতিমন্ত্রী এই সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, সরকারের ত্রাণ তহবিল থেকে এই অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। এছাড়া দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। কুষ্টিয়া থেকে ঢাকামুখী বাসটিতে প্রায় ৪৫-৫০ জন যাত্রী ছিলেন।

রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/03/26/newsid-3364/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ণ