NABO NEWS24
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ণ

ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

লেখক: নব নিউজ ডেক্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মুখে স্বীকার না করলেও শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে প্রস্তাবের নির্দিষ্ট দফাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে এই ১৫ দফার প্রস্তাব তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ প্রস্তাবের কয়েকটি শর্ত উল্লেখ করেছে।

এর মধ্যে অন্যতম হলো— কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে হবে এবং এটিকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে। বিনিময়ে ইরান যদি এসব শর্ত মেনে নেয়, তাহলে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে বিবিসি জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে প্রকাশিত এ তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/25/newsid-3343/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ