NABO NEWS24
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ

শাহরুখের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার সমীর ওয়াংখেড়ের

লেখক: নব নিউজ ডেক্স

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলা থেকে মুক্তি দেওয়ার বিনিময়ে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাইকোর্টে মামলার শুনানিতে সমীর ওয়াংখেড়ে দাবি করেন, শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো ধরনের অর্থ গ্রহণ করেননি। ২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে ‘কর্ডেলিয়া’ প্রমোদতরী থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

পরবর্তীতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অভিযোগ করে যে, আরিয়ানকে মামলা থেকে বাঁচাতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন, যা পরে ১৮ কোটি টাকায় রফা হয়। এই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে সিবিআই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে। আদালতে সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দেন, এনসিবির কাছে পাওয়া নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ‘কর্ডেলিয়া’ ক্রুজে অভিযান চালানো হয় এবং আইন অনুসারেই আরিয়ান খানসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।

সিবিআইয়ের কাছে ঘুষ লেনদেনের কোনো যথাযথ প্রমাণ নেই বলে দাবি করে তিনি মামলাটি খারিজের আবেদন জানান।

উল্লেখ্য, এই মামলায় আরিয়ান খানকে প্রায় এক মাস জেলে কাটাতে হয়। পরে উপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে নির্দোষ ঘোষণা করা হয়। অন্যদিকে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি এখনো চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/03/24/newsid-3338/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ