NABO NEWS24
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ণ

মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

লেখক: নব নিউজ ডেক্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থারে ভ্যালেরো তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সকালে টেক্সাস উপসাগরীয় উপকূলের পোর্ট আর্থারে অবস্থিত এই বৃহৎ তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠে পড়ে এবং আশপাশের এলাকায় আগুনের লেলিহান শিখা দেখা যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণের কারণ সম্ভবত একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটি। এখন পর্যন্ত কোনো নাশকতা বা সন্ত্রাসী হামলার প্রমাণ পাওয়া যায়নি।এ ঘটনায় কোনো হতাহত হয়নি। শোধনাগারের সব কর্মীদের হিসাব পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পোর্ট আর্থারের মেয়র শার্লট এম মোজেসসহ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিস্ফোরণের পর পোর্ট আর্থারের পশ্চিমাংশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। আশেপাশের এলাকায় জানালা কাঁপানো শব্দ শোনা গেছে এবং ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যায়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/24/newsid-3331/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ