NABO NEWS24
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ণ

ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

লেখক: নব নিউজ ডেক্স

ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৭৮তম ধাপে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

আইআরজিসি জানিয়েছে, এই হামলায় ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ডিমোনা, তেল আবিব এবং ইলাত বন্দরসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি এই অভিযানকে যুদ্ধের ইতিহাসে একটি ‘অনন্য রেকর্ড’ বলে বর্ণনা করেছে।

ইরানি বার্তা সংস্থা প্রেস টিভির বরাতে জানা যায়, উত্তর তেল আবিব ও ইলাত বন্দরের সুরক্ষিত স্থাপনাগুলোতে ‘ইমাদ’ ও মাল্টি-ওয়ারহেড ‘কদর’ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।এটি ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানের দ্বিতীয় হামলা।

আইআরজিসি বলেছে, “শিশু হত্যাকারী আগ্রাসনকারীদের” সঙ্গে তারা শুধু অস্ত্রের ভাষাতেই কথা বলবে। সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের মূল কমব্যাট ইউনিট এবং লাখ লাখ বাসিজ স্বেচ্ছাসেবক এখনও যুদ্ধে অংশ নেয়নি। তারা যদি পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামে, তাহলে পরিস্থিতি আগ্রাসনকারীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/24/newsid-3328/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ