NABO NEWS24
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ণ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজিটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয়টি একটু সময় নেবে। সবাই তার জন্য দোয়া করবেন।”

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে সেখানে ভর্তি করা হয়। পরদিন ১৩ মার্চ এভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর দুই দিন আইসিইউতে রাখা হয়। এরপর গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন। তিনি আস্তে আস্তে কথা বলতে শুরু করেছেন। বর্তমানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/03/24/newsid-3326/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ