NABO NEWS24
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ণ

বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত অন্তত ২০

লেখক: নব নিউজ ডেক্স

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। তাদের অধিকাংশই বান্দরবান ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, বাসের ৪০ জন যাত্রীর মধ্যে ২০ জনই পর্যটক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/03/22/newsid-3305/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ