NABO NEWS24
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ণ

জাপানি জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত

লেখক: নব নিউজ ডেক্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাপান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে অনুমতি দিতে তেহরান প্রস্তুত। জাপানি সংবাদ সংস্থা কিয়োদো নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, “আমরা প্রণালীটি বন্ধ করিনি, এটি এখনো উন্মুক্ত রয়েছে।” তিনি আরও জানান, টোকিওর সঙ্গে প্রয়োজনীয় আলোচনার পর জাপানি জাহাজগুলো নির্বিঘ্নে এই পথ দিয়ে চলাচল করতে পারবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে।

জাপানের জন্য এ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেশটির ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। আর এই সরবরাহের বড় অংশই পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

এর আগে ইরান ঘোষণা করেছিল যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তেলের কার্গো হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে না। তবে জাপানের ক্ষেত্রে তেহরানের অবস্থান কিছুটা নমনীয়। ঐতিহাসিকভাবে ইরান ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

জাপান সরকার মধ্যপ্রাচ্য ইস্যুতে সতর্ক অবস্থান বজায় রেখেছে। তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলার সমালোচনা করলেও, ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেওয়া থেকে বিরত রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/22/newsid-3302/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ