NABO NEWS24
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ণ

ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ২০০০০ কোটি ডলার চাইল পেন্টাগন

লেখক: নব নিউজ ডেক্স

ইরান যুদ্ধের অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন ডলার চেয়েছে পেন্টাগন। এই বিপুল অঙ্ক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই তহবিল শুধু ইরান যুদ্ধের জন্য নয় বরং অনেকগুলো বিষয়ে প্রয়োজন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন অঙ্কটি পরিবর্তন হতে পারে এবং বলেছেন খারাপ লোকদের মারতে অর্থ লাগে। ইরান যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহেই প্রায় এগারো দশমিক তিন বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই হারে চলতে থাকলে ২০০ বিলিয়ন ডলারও খুব বেশিদিন টিকবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

তহবিল পাস করাতে ট্রাম্পকে নিজ দল রিপাবলিকানদের অনেক সদস্যের বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে। রিপাবলিকানরা দীর্ঘমেয়াদি যুদ্ধ সম্ভাব্য স্থলসেনা মোতায়েন এবং বিপুল অর্থ ব্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কলোরাডোর রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট বলেছেন তিনি কোনো যুদ্ধ সাপ্লিমেন্টাল বিলে সমর্থন দেবেন না। তিনি নেতৃত্বকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন যে ওখানে অর্থ ব্যয় করতে তিনি ক্লান্ত এবং তার ভোটাররা জীবনযাপন করতে পারছেন না। এখন আমেরিকা ফার্স্ট নীতি দরকার। টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় বলেছেন আমরা কী করছি স্থলসেনার কথা উঠছে এটা সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে চলে গেছে মিশন কী এবং কীভাবে অর্থ দেওয়া হবে এসব নিয়ে আরও ব্রিফিং ও ব্যাখ্যা চাই।

কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস মাসি প্রশ্ন তুলেছেন তারা কতদিন থাকার পরিকল্পনা করছে লক্ষ্য কী এটা কি প্রথম ২০০ বিলিয়ন নাকি এক ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। আলাস্কার সিনেটর লিসা মুরকাউস্কি বলেছেন আলাস্কার মানুষ জিজ্ঞেস করছেন এটা কতদিন চলবে স্থলসেনা যাবে কি কত খরচ হবে এর বেশিরভাগ উত্তর আমি নিজেও জানি না।

সাবেক নেভি সিল ও রিপাবলিকান প্রতিনিধি ডেরিক ভ্যান অর্ডেন প্রশাসনকে স্থলসেনা না পাঠানোর পরামর্শ দিয়েছেন। টেনেসির রিপাবলিকান প্রতিনিধি টিম বার্চেট বলেছেন যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার কৌশল খুঁজে বের করতে হবে কোনো অবস্থাতেই আমেরিকান সেনাদের সেখানে পাঠাতে চাই না।

হাউস স্পিকার মাইক জনসন বলেছেন মিশন খুব শিগগিরই শেষ হবে তবে হরমুজ প্রণালী বন্ধ থাকা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন জানিয়েছেন বিল পাস হবে কি না তা এখনো দেখার বিষয় এবং ফিলিবাস্টার এড়াতে কয়েকজন ডেমোক্র্যাট সিনেটরের ভোটও প্রয়োজন হতে পারে।

রিপাবলিকানরা আশঙ্কা করছেন দীর্ঘমেয়াদি যুদ্ধ এবং জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তাদের বড় ক্ষতি করবে। সম্প্রতি ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেসে কুয়েতে নিহত ছয় আমেরিকান সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রিপাবলিকান প্রতিনিধি মাইক ফ্লাড বলেছেন সবাই চাইছে এটা দ্রুত শেষ হোক পরিবারগুলোর যে কষ্ট তা আর দেখতে চাই না।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/20/newsid-3290/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ