বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংগঠনিক উন্নয়ন সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা শ্রী অরবিন্দ ধর। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারহাট্টা উপজেলা শাখার সভাপতি, প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন: আব্দুল্লাহ আল মামুন খান রনি (মেয়র পদপ্রার্থী), ম. কিবরিয়া চৌধুরী হেলিম (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব), এডভোকেট আ: হান্নান রন্জন (সাবেক সহ-সভাপতি, জেলা প্রেসক্লাব), এডভোকেট জহিরুল ইসলাম রানা (সদস্য, জেলা প্রেসক্লাব), হাফিজুল্লাহ চৌধুরী আলিম (প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা প্রেসক্লাব), আনোয়ার হোসাইন বাদশা (প্রতিষ্ঠাতা সভাপতি, হতদরিদ্র সহযোগিতা সংগঠন), জুয়েল চৌধুরী (সাংবাদিক)।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন: বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন বার্তা’র নেত্রকোণা জেলা প্রতিনিধি মো: ইকবাল কবির, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, “সময়ের সাথে প্রতিদিন” পত্রিকার আইপি টিভি নির্বাহী সম্পাদক নূরে আলম, “হৃদয় আমার কেন্দুয়া” পত্রিকার সম্পাদক মোহাম্মদ রতন রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম তালুকদার, গ্রিন টিভির জেলা প্রতিনিধি হৃদয় রায় সজিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সারোয়ার পারভেজ বাবু, সাংবাদিক মোনায়েম খান, সুলতান আহমেদ এবং আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
সাংগঠনিক আলোচনা ও বক্তব্য: সভায় সাংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্যবদ্ধ কাজ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তব্য রাখেন সাংবাদিক আর এইচ আজমী মিথুন, এডভোকেট ফারজানা আহমেদ, আটপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মানিক খান, কেন্দুয়া উপজেলা আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর প্রমুখ।
ব্যবস্থাপনা: অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন সাংবাদিক মনির হোসেন, হাবিব, নাজিম উদ্দিন, সালমান এবং জেসমিন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/03/18/newsid-3281/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ