রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজ বুধবার (১৮ মার্চ) সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচির সারাংশ:
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় বিগত আন্দোলন-সংগ্রামে (বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও গুম-খুনের শিকার পরিবার) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অধীনে থাকা শহীদ পরিবারদের ঈদ উপহার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: সড়ক ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
র্যাবের কর্মসূচি
সকাল ১১টায় সাইনবোর্ড মোড়ে ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে র্যাব-১১ বিশেষ টহল, মহাসড়কে চেকপোস্ট স্থাপন এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত স্পট ব্রিফিং করবেন র্যাব-১১ এর অধিনায়ক। এই উদ্যোগ ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে।
ডিএমপির কর্মসূচি
দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সংক্রান্ত বিস্তারিত ব্রিফিং দেবেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/rajdhani/2026/03/18/newsid-3270/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ