NABO NEWS24
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ণ

সোলেইমানির রক্তের কঠোর বদলা নেবে ইরান

লেখক: নব নিউজ ডেক্স

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানির হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হত্যাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ হিসেবে অভিহিত করে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাসিজ যোদ্ধারা কোনোভাবেই পিছু হটবে না। এই আত্মত্যাগ ইরানি জাতি ও বাসিজ বাহিনীর প্রতিরোধের সংকল্পকে আরও দৃঢ় করবে। গত ছয় বছর ধরে বাসিজ ফোর্সের নেতৃত্বে থাকা সোলেইমানি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, মানবতার সেবা এবং জনগণের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইআরজিসির দাবি, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র এই হামলা প্রমাণ করে যে চলমান যুদ্ধে বাসিজ বাহিনী কতটা কেন্দ্রীয় ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ‘খুনি সন্ত্রাসীদের’ হাত থেকে কোনো ছাড় দেওয়া হবে না। শহীদ নেতাদের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে প্রতিরোধের লড়াই আরও জোরদার করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/18/newsid-3267/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ