NABO NEWS24
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ

সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন হামলা প্রতিহত

লেখক: নব নিউজ ডেক্স

সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টার মধ্যে ৩৭টি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এসব ড্রোন সফলভাবে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এই ড্রোনগুলো ঠিক কোন দিক থেকে বা কারা ছুড়েছে, তা সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে উল্লেখ করেনি। এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সাম্প্রতিক সময়ে সৌদির তেল অবকাঠামোতে হামলার ঘটনায় তেহরান জড়িত নয়।

তিনি দাবি করেন, ইরান যদি এমন কোনো হামলা চালাত, তাহলে তা প্রকাশ্যে ঘোষণা দিত। এই বক্তব্যের পরপরই সৌদির পূর্বাঞ্চলে এই বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটল। বর্তমানে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযান টানা ১৭ দিনে পৌঁছেছে (১৬ মার্চ, ২০২৬ পর্যন্ত)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীন আত্মসমর্পণ না করলে এই অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত শুধুমাত্র তাদেরই।ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে তেহরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/16/newsid-3219/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ