NABO NEWS24
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের ঘাটতি নেই, বাড়ছে না দাম: পরিবহনমন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে এবং নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, গত রাত থেকেই সারাদেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো ঘাটতি নেই। ফলে দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান। নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কেউ এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায়ও যাত্রী পরিবহন করা হচ্ছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/16/newsid-3213/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ