NABO NEWS24
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ণ

কিছু মানুষ অন্যের ঘাড়ে পা দিয়ে ভাগ্য বদলায়: আবেগঘন বার্তা সালমার

লেখক: নব নিউজ ডেক্স

জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের ভাবনা ও জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। সম্প্রতি তার ফেসবুকে দেওয়া একটি আবেগপূর্ণ স্ট্যাটাস বেশ আলোচনার জন্ম দিয়েছে। এতে তিনি অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের গভীর উপলব্ধি তুলে ধরেছেন।

সালমা লিখেছেন, নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে সব দিয়ে দেবেন না। স্বার্থ সিদ্ধ হয়ে গেলে অনেকেই আর চিনবে না। এমন মানুষের তো সমাজে অভাব নেই।

তবে তিনি এটাও বলেছেন, মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো বৃথা যায় না। আল্লাহ তা দশগুণ বাড়িয়ে ফিরিয়ে দেন। মনে রাখতে হবে, বংশ একটা সত্যি বিষয়। কখনো কখনো সম্পর্কে অর্থই প্রধান হয়ে ওঠে। জীবনের ছোট পরিসরে অনেক কিছু শিখেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সব মানুষ একরকম নয়—যেমন হাতের পাঁচ আঙুল সমান নয়। প্রিয়জনদের উদ্দেশে পরামর্শ দিয়ে লিখেছেন, ভেবেচিন্তে কাজ করুন।

কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য বদলাতে, আর সমাজে বড় কিছু অর্জন করেছে বলে ভাব দেখায়। আসলে আসা-যাওয়ার মাঝেই জীবন, বাকিটা সব ফাঁকি।

স্ট্যাটাসের শেষে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা তুলে ধরে তিনি লিখেছেন, অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। সবাইকে আপন ঠিকানায় ফিরতে হবে। এত অহংকারের কিছু নেই। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হায়রে দুনিয়া!

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/03/16/newsid-3202/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ