মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ‘মরিয়া’ হয়ে সমঝোতা বা চুক্তি করতে চাইছে। এয়ার ফোর্স ওয়ানে সফররত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরান সমঝোতা করতে চায়, তবে তিনি মনে করেন না যে, ইরান এখনো প্রয়োজনীয় শর্তগুলো মেনে নেওয়ার জন্য প্রস্তুত। তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, কোনো না কোনো সময় তারা সমঝোতায় আসবে। ইরানের সামগ্রিক পরিস্থিতিতে আমরা খুব ভালো অবস্থানে আছি।”
ইরানের পক্ষ থেকে ক্রমাগত পাল্টা হামলার হুমকি দেওয়ার মধ্যে ট্রাম্প জানান, তিনি হরমুজ প্রণালী নিরাপদ রাখার জন্য অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে।
এদিকে ইরান জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী অন্যান্য দেশের জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/03/16/newsid-3196/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ