NABO NEWS24
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ণ

ফুলবাড়ীতে ভেজালবিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানে ৬২ হাজার টাকা জরিমানা

লেখক: নব নিউজ ডেক্স

দিনাজপুরের ফুলবাড়ীতে জনস্বাস্থ্য রক্ষা ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১১ মার্চ বুধবার বিকেল চারটায় ফুলবাড়ী শহরের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারি ও হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

অভিযানকালে দেখা যায়, বেশ কিছু প্রতিষ্ঠান খাবারে কাপড়ের রং, রাসায়নিক দ্রব্য ও নিম্নমানের উপকরণ মিশিয়ে খাদ্য পণ্য উৎপাদন করছে। এসব ভেজাল খাদ্য সেবনের ফলে সাধারণ মানুষ বিভিন্ন জটিল ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই অভিযানে মোট আটটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রতন স্টোরকে দুই দফায় ২২ হাজার টাকা, জনতা বেকারিকে ১০ হাজার টাকা এবং বাগদাদ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজধানী হোটেলকে ৬ হাজার টাকা, ডুঙ্গী হোটেলকে ৫ হাজার টাকা, দুলাল হোটেলকে ৫ হাজার টাকা, মুন্সি হোটেলকে ৩ হাজার টাকা এবং ইসলাম ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সেই সাথে সাধারণ মানুষকে ভেজাল খাদ্য পরিহার করে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/03/13/newsid-3091/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ণ