NABO NEWS24
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ

আমরা লড়াই করতে ইরানের চেয়েও বেশি আগ্রহী : ট্রাম্প

লেখক: নব নিউজ ডেক্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য যোগাযোগ করছে, কিন্তু তিনি বলেছেন, “আপনারা একটু দেরি করে ফেলেছেন”।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) হোয়াইট হাউসে ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ফুটবল দলকে (লিওনেল মেসি সহ) সম্মান জানানোর অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, “তারা ফোন করছে, বলছে—’কীভাবে একটা ডিল করা যায়?’ আমি বললাম, ‘আপনারা একটু দেরি করে ফেলেছেন।’ এখন আমরা তাদের চেয়েও বেশি লড়াই করতে চাই।”

এদিকে, একই দিন এনবিসি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, “সত্য কথা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনার কোনো ইতিবাচক অভিজ্ঞতা নেই—বিশেষ করে এই প্রশাসনের সঙ্গে। আমরা গত বছর ও এ বছর দু’বার আলোচনা করেছি, কিন্তু প্রতিবারই আলোচনা চলাকালীন তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার কোনো কারণ আমরা দেখছি না।”

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/03/06/newsid-3086/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৭-২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ণ