NABO NEWS24
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ

ঈদের ছুটি বাড়তে পারে, মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল

লেখক: নব নিউজ ডেক্স

প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করছেন। দেখতে দেখতেই ১৩টি রোজা শেষ হয়ে গেছে এবং আজ বুধবার চতুর্দশ রোজা পালন করা হচ্ছে। ইতিমধ্যে ঈদের ছুটি পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে তবে এটি বাড়ানো নিয়ে আলোচনা চলছে।

ছুটি বৃদ্ধির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।চলতি বছর রমজান মাস ত্রিশ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকারের ঘোষিত ছুটির তালিকা অনুসারে সেদিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পরে নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে দীর্ঘ ছুটি হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারবেন এবং একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। গত বছর ছুটি বেশি থাকায় ঈদযাত্রা তুলনামূলক নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীও ছুটি বাড়ানোর বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভাই নেবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/04/newsid-3048/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:২০ পূর্বাহ্ণ