NABO NEWS24
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ণ

বছরের প্রথম বৃষ্টিতে সতেজ ঢাকা: দুপুরে হালকা বৃষ্টির আনন্দ

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানী ঢাকায় শীতের প্রকোপ কমতেই বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (২ মার্চ ২০২৬) সকাল থেকে আকাশ মেঘলা থাকায় দুপুরের দিকে রাজধানীর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এতে শীতের শেষের দিকে একটা সতেজ অনুভূতি পেয়েছে ঢাকাবাসী।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে। ঢাকায় বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/2026/03/02/newsid-3029/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ণ