ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। তিনি আরও যোগ করেন যে ইরান দুবার চেষ্টা করেছিল কিন্তু আমি আগে আঘাত করেছি।
এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে যে ট্রাম্প ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যেখানে তাকে লক্ষ্য করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার ১ মার্চ দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
খামেনির মৃত্যুতে ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/03/02/newsid-3009/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ