NABO NEWS24
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ

শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

লেখক: নব নিউজ ডেক্স

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক গঠন, ওজন বৃদ্ধি ও চেহারা নিয়ে কুরুচিকর ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়ে মানসিক হেনস্তার অভিযোগ তুলেছেন। এর প্রতিবাদে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রাবন্তী। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার ওজন বাড়া ও চেহারার পরিবর্তন নিয়ে একাংশ নেটিজেন অশ্লীল ও কটূক্তিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শ্রাবন্তী বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারছি না। আমরা শিল্পীরা সবসময় সফট টার্গেট হয়ে থাকি। কিন্তু শুধু অভিনেত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য সহ্য করা যায় না। আমার শরীর ও চেহারা নিয়ে এমন নেতিবাচক কথাবার্তা চলছে, অথচ একটু ভেবে দেখা উচিত যে এই পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে।”

সম্প্রতি হইচইয়ের ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে অভিনয় করেছেন শ্রাবন্তী। এতে তিনি একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, “ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য তো সেইভাবেই প্রস্তুতি নিতে হয়। ঠাকুমার গড়ন তো ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখের বিষয়, শুধু পুরুষ নয়—মহিলারাও এই ধরনের কটাক্ষ করছেন।”

সিরিজের শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে তিনি নিয়মিত শরীরচর্চা শুরু করেছেন। অনলাইনে ব্যক্তিগত আক্রমণ, সাইবার বুলিং ও বডি শেমিংয়ের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতেই প্রশাসনের সহযোগিতা নিয়েছেন বলে জানিয়েছেন শ্রাবন্তী।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/02/28/newsid-2990/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ