NABO NEWS24
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ বাজারে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

লেখক: নব নিউজ ডেক্স

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডে অবস্থিত আলী আশ্রাফ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিক নুরুন্নবী জানান, মোট ১২টি দোকানের মধ্যে ছয়টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবি। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্নিচার, টাইলস ও স্যানিটারি, হার্ডওয়্যার এবং পাইপের দোকান রয়েছে।

হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পৌঁছানোর কারণে আরও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকানে বেশি ক্ষতি হয়েছে, বাকিগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। দুটি ইউনিট এবং স্থানীয় লোকজন মিলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/02/28/newsid-2985/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ