NABO NEWS24
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ

‘ঢাকা আজাদী’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

লেখক: নব নিউজ ডেক্স

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ঢাকা আজাদী’ শিরোনামে নতুন এক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা করেন। পোস্টে তিনি লিখেছেন, “আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদী।”

তিনি জানান, এই কর্মসূচির অধীনে তারা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবেন। সেখানে মানুষের কথা শুনবেন, সমাজকে সংগঠিত করবেন এবং দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই চালাবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।”

পোস্টে তিনি #DhakaAzadi হ্যাশট্যাগ ব্যবহার করেছেন এবং ‘Azadi Jatra – আজাদি যাত্রা’ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/26/newsid-2961/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ