NABO NEWS24
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ণ

নতুন যে দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

লেখক: নব নিউজ ডেক্স

সরকার দেশজুড়ে নদী খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে আট সদস্যের একটি সেল গঠন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৩ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই সেলের কার্যক্রম সারা দেশে চলবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সেলের সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে ভূমি কৃষি স্থানীয় সরকার পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা থাকবেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে সেল নদী খাল জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করে সমাধানের দিকনির্দেশনা দেবে। জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রমও গ্রহণ করবে। প্রয়োজনে সদস্যরা আলোচনার মাধ্যমে অতিরিক্ত সদস্য যুক্ত করতে পারবেন। সেলের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় পানি সম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় সচিবালয় সহায়তা প্রদান করবে।

প্রজ্ঞাপনটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/02/26/newsid-2949/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ