NABO NEWS24
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ

বুয়েটে নাসিরুদ্দিন পাটোয়ারীর তারাবির নামাজ নিয়ে বিতর্ক

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অরাজনৈতিক ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ তুলেছেন ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজসহ কয়েকজন বুয়েট শিক্ষার্থী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নাসিরুদ্দিন বুয়েটে তারাবির নামাজ আদায় করতে যান। অভিযোগকারীদের দাবি, তার উপস্থিতিতে ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে, যা বুয়েটের ছাত্ররাজনীতিমুক্ত নীতির পরিপন্থী।

ফেসবুকে আবরার ফাইয়াজ লেখেন: “বুয়েটের এই ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস দুইটা জীবনের বিনিময়ে পাওয়া, শত শত শিক্ষার্থীর দিন-রাত শ্রমের ফল। নামাজ পড়তে আসা সমস্যা নয়, কিন্তু নামাজের পর স্লোগান বা মিছিল তো যেকোনো মসজিদেই করা যায়। উনি এসে আমাদের কতটা ক্ষতি করলেন, তা বোঝা যাবে দীর্ঘ সময় পর।”

এর জবাবে ফেসবুকে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন: “কয়েকজন ভাইয়ের আমন্ত্রণে তারাবির নামাজ আদায় করতে গিয়েছিলাম। নামাজের আগে জানানো হয় যে অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি সঙ্গে সঙ্গে মেনে নিই এবং বলি, নামাজ শেষ করে চলে যাব। নামাজের পরও মিডিয়া ব্রিফিং না করার অনুরোধ আসে, সেটাও সম্মান করি। শুধু শহীদ আবরার ফাহাদ ও ৫৭ সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করি। বাইরে পলাশীতে এসে প্রেস ব্রিফিং করি। সেখানে কয়েকজন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিলে আমি নিজেই থামিয়ে দেই।

অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি এবং আমার কর্মকাণ্ডে তা প্রমাণ করার চেষ্টা করেছি। শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে—স্বাগতম। যদি এগুলো অপরাধ হয়, তাহলে শাস্তি দিতে পারেন। আমার শির আপনাদের আদালতে নত। সবাই দোয়ায় রাখবেন। মা’আসসালাম।”

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/26/newsid-2934/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ