NABO NEWS24
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের দায়িত্বগ্রহণ

লেখক: নব নিউজ ডেক্স

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার আজ বুধবার সকাল ১০টায় নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় তিনি তার বক্তব্যে জানান, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করাই তার প্রধান লক্ষ্য। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে প্রশাসক নগর ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এটি পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয়।

এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতা-কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন প্রশাসককে অভিনন্দন ও সাফল্য কামনা করেন।

নগরবাসীর প্রত্যাশা, শওকত হোসেন সরকারের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/02/25/newsid-2930/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ