সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিভিন্ন দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এটিকে আরও কার্যকর ও দ্রুততর করার উপায়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এই কর্মসূচির লক্ষ্য দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দেওয়া এবং সরাসরি আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা।
সভায় উপস্থিত ছিলেন অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। এছাড়াও অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, এই কর্মসূচির পাইলট প্রকল্প দ্রুত চালু করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এটি শুরু হবে, যা পর্যায়ক্রমে দেশব্যাপী বিস্তৃত হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/24/newsid-2908/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ