NABO NEWS24
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ণ

আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছ: মেহজাবীন

লেখক: নব নিউজ ডেক্স

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সক্রিয়। তিনি প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এবং কখনো কখনো নিজের পছন্দ-অপছন্দের বিষয়ও তুলে ধরেন।

সম্প্রতি (রোববার সকালে) ফেসবুকে একটি পোস্ট করে তিনি দাবি করেছেন, কিছুদিন ধরে একটি নির্দিষ্ট মহল থেকে তাকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছিলেন, যা থেকে আদালত তাকে অব্যাহতি দিয়ে সত্য প্রতিষ্ঠা করেছেন। এখন যখন তিনি নতুন করে কাজে মনোনিবেশ করতে চাইছেন, তখনই আবার তার মানহানির চেষ্টা চলছে।

এছাড়া তিনি এআই- এর অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিওর কারণে অনেক শিল্পী, বিশেষ করে নারীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, নারীরা এখন সহজ টার্গেট হয়ে উঠছে, এর পেছনে কে বা কারা রয়েছে তা তার জানা নেই।

মেহজাবীন আরও জানান, তিনি শুধু নিজের কাজের ওপর ফোকাস করতে চান এবং চান তার কাজ নিয়েই আলোচনা হোক। তিনি ভক্তদের পাশে থাকার আশা প্রকাশ করে পোস্টটি শেষ করেন। এই পোস্টের পর ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ তার পক্ষে দাঁড়িয়েছেন, আবার কেউ কেউ অভিযোগগুলোর তদন্ত দাবি করছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মেহজাবীন বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন। কয়েক মাস আগে পারিবারিক ব্যবসায় পার্টনারশিপের নামে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকির অভিযোগে আইনি জটিলতায় পড়েছিলেন, তবে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন।আরেকটি আলোচিত ঘটনা হলো—গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ও তার স্বামীর লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধারের খবর ছড়িয়েছে। যদিও এ বিষয়ে সত্যতা নিশ্চিত হয়নি এবং কাস্টমসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগ ও গুজবের প্রেক্ষিতেই তিনি মানহানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/02/22/newsid-2853/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ