NABO NEWS24
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ণ

২৬ ফেব্রুয়ারি বইমেলা ও একুশে পদক প্রদান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সকালে রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠান দুটি ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া এবারের বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার, যা প্রকাশকদের জন্য বড় স্বস্তির খবর।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/02/22/newsid-2841/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ