NABO NEWS24
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। এই দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের জন্য কোনো সরাসরি হুমকি শনাক্ত হয়নি। তবে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে র‌্যাব ডিজি বলেন, শহীদ মিনারকেন্দ্রিক সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাবের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, শহীদ মিনারের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড দিয়ে প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত অবস্থায় রয়েছে। ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/02/20/newsid-2836/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ