NABO NEWS24
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ণ

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: বিরোধীদলীয় নেতা

লেখক: নব নিউজ ডেক্স

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই এসেছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রথম এবং অপরিহার্য শর্ত। ভিন্নমতকে দমন করা নয়, বরং তা স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে সরকারি দল এবং বিরোধী পক্ষ—উভয়ই মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দমন-পীড়নের শিকার হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা সেই অন্ধকার যুগে আর ফিরে যেতে চাই না।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/19/newsid-2808/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ