NABO NEWS24
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

লেখক: নব নিউজ ডেক্স

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বর থেকে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটরসহ একাধিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকেই শেখ আল-আব্বাসিকে আটক করে নিয়ে যায়। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের বিষয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, আল-আকসা মসজিদে ইসরায়েলি তৎপরতা ক্রমশ বেড়ে চলেছে। এর মধ্যে রয়েছে ইমাম ও খতিবদের ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি, মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ এবং ভারী পুলিশি নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের (সেটলার) প্রবেশ ও পরিদর্শন বৃদ্ধি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জেরুজালেমের পুরনো শহর এবং আল-আকসা প্রাঙ্গণের আশপাশে উত্তেজনা চরমে পৌঁছেছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তার, নির্বাসনের আদেশসহ নানা দমনমূলক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে—বিশেষ করে রমজান মাসের আগমনের প্রাক্কালে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত শেখ আল-আব্বাসির আটকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/02/18/newsid-2804/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০২ পূর্বাহ্ণ