মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল জনসমাগম ও ভিভিআইপি মুভমেন্টের কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
শপথ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। সৃষ্ট অসুবিধা কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন ডাইভারশনের ব্যবস্থা করেছে।
প্রধান ডাইভারশন ও বিকল্প পথসমূহ:
১. মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আগত যান আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি: মানিক মিয়া এভিনিউয়ের ব্লকেড সরিয়ে দেওয়া হবে। তাই মিরপুর রোড থেকে দক্ষিণগামী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে যাবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল রাখা হবে। সকল যানবাহন চালকদের সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সহযোগিতা কামনা করছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/16/newsid-2793/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ