NABO NEWS24
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ণ

চড়-থাপ্পড়ের বদলা নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

লেখক: নব নিউজ ডেক্স

আট বছর আগের চড়-থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার ঘটনায় নাটোরের সিংড়া উপজেলার যুবদল নেতা শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতির পরিপন্থী আচরণের কারণে শামীম হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হলো। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে গত শনিবার সকাল দশটার দিকে সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে। সেখানে ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে আট বছর আগের চড়-থাপ্পড়ের প্রতিশোধ হিসেবে চড় মারেন শামীম হোসেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

বহিষ্কারের পর শামীম হোসেন ফেসবুকে লেখেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই চড়াই উৎরাই পারি দিয়েই নেতৃত্ব দিতে হয় বহিষ্কার তো অনেকেই হয়েছে কারণ শুধু আলাদা আলাদা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/16/newsid-2790/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ