NABO NEWS24
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ

জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে: জামায়াত আমির

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একাধিক নির্বাচনে তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অনেক সময় স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি মানুষ। কিন্তু ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনসহ গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা অসীম ত্যাগ স্বীকার করেছেন এবং জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ প্রশস্ত করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি আল্লাহর কাছে তাদের শহীদি মর্যাদা প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফিরদাউস দান করেন।জামায়াত আমিরের মতে, শহীদ ও আহতদের অসীম সাহসিকতা ও ত্যাগের কারণেই আজকের এই বাংলাদেশ সম্ভব হয়েছে। তাদের সেই আত্মত্যাগ না হলে আজ ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণও সম্ভব হতো না। তিনি উল্লেখ করেন, মহান স্রষ্টার ইচ্ছায়ই বিশ্ব চলে। ২০২৪ সালে এমন বড় পরিবর্তন কেউ কল্পনাও করেনি, কিন্তু আজ তা বাস্তবতায় পরিণত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে নির্বাচনের সময় তার দলের নেতাসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কারাগারে ছিলেন। নিজেও তিনি কারাবন্দি ছিলেন। মাত্র ছয়-সাত মাস আগেও এমন পরিস্থিতির কথা কেউ ভাবেনি, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই ঘটনা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যারা তা করবে না, তারা অকৃতজ্ঞ বলে বিবেচিত হবে। আল্লাহ জাতিকে বড় সংকট থেকে মুক্তি দিয়েছেন, তাই সেই বীরদের যথাযথ সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব।

ডা. শফিকুর রহমান জানান, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী তাদের নীতি ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং জনগণের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/12/newsid-2732/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ