রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আলী মাসুদ এর মরদেহ উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে প্রেস ক্লাবের একটি টয়লেটের দরজা খুলে তার মরদেহ পাওয়া যায়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, যেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae/2026/02/10/newsid-2701/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ