NABO NEWS24
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ণ

ইয়োফাস এর নতুন কমিটি ঘোষিত হয়েছে

লেখক: নব নিউজ ডেক্স

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৩,৫০০ তরুণ কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়োফাস (YOFAS – Young Officers’ Forum of Administrative Service)-এর নতুন কমিটি ঘোষিত হয়েছে।

এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মামুন শিবলী, যিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং-এ সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মো. সাইফুল ইসলাম (জয়), যিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। উল্লেখ্য, সাইফুল ইসলাম টানা দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জানান, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের এই নতুন যাত্রার মূলমন্ত্র হিসেবে কাজ করবে।”

মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতে, এই কমিটি সারাদেশে প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং সামগ্রিক পরিস্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনটি তরুণ প্রশাসকদের মধ্যে পেশাদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি ও নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/02/10/newsid-2697/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ